নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২৩:০৮, ১৪ জুলাই ২০২১
যানজট মাড়িয়ে মৌলভীবাজারের পথে অক্সিজেন সিলিন্ডারবাহী ট্রাক
রাজধানীতে যানজট। (ফাইল ছবি)
ঢাকা থেকে মৌলভীবাজার ও সিলেটগামী বিভিন্ন কোম্পানীর অক্সিজেন সিলিন্ডারবাহী ট্রাক যানজটে আটকা পড়েছে। তবে মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের সহায়তায় বিশ্বরোডে আটকা পড়া অক্সিজেন সিলিন্ডারবাহী ট্রাক যানজট অতিক্রম করে মৌলভীবাজারের পথে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির হোসেন খান বুধবার (১৪ জুলাই) বিকেলে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন।
তিনি লিখেন, ‘বিভিন্ন কোম্পানীর অক্সিজেন সিলিন্ডারবাহী ট্রাক যানজটে আটকা পড়ে আছে বিশ্বরোড এবং নরসিংদী ও আশেপাশের এলাকায়। ২৭৩ টা সিলিন্ডার নিয়ে Linde Oxygen এর ১ টা ট্রাক আটকে আছে বিশ্বরোডে, ২ টা ট্রাক ভৈরব আর নরসিংদী এলাকায়।’
এগুলো সময়মত সিলেটের ডিপোতে না পৌঁছুলে বিপদে পড়তে হবে বলে তিনি উল্লেখ করেন। তখন তিনি বলেন, ‘মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগ জুড়ে অক্সিজেনের ঘাটতির আশংকা দেখা গেছে! বিশেষ করে এই বিভাগের আইসিইউগুলোতে এর প্রভাব হবে মারাত্মক।’
তবে তিনি তারঁ স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘২৭৩ টি সিলিন্ডারবাহী ট্রাকটিকে যানজট থেকে মুক্ত করাতে মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয়ের সাহায্য চেয়েছিলাম। তিনি তাৎক্ষণিক টেলিফোনে ব্রাক্ষণবাড়িয়ার পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছেন।’
এ ব্যাপারে জানতে চাইলে শাব্বির হোসেন খান আইনিউজকে বলেন, মৌলভীবাজারের পুলিশ সুপারকে ধন্যবাদ। তিনি তাৎক্ষণিক টেলিফোনে ব্রাক্ষণবাড়িয়ার পুলিশ সুপারকে দ্রুত ওই ট্রাকটিকে যানজট থেকে মুক্ত করতে অনুরোধ জানিয়েছেন।’
জানা গেছে, মৌলভীবাজারগামী ২৭৩ টি সিলিন্ডারবাহী ট্রাকটি যানজটমুক্ত হয়ে এখন গন্তব্যের পথে আছে। তবে অক্সিজেন সিলিন্ডারবাহী অপর দুটি ট্রাক এখনও যানজটমুক্ত হয়নি।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























