মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ১৪ জুলাই ২০২১
আপডেট: ২২:৫৮, ১৪ জুলাই ২০২১
আপডেট: ২২:৫৮, ১৪ জুলাই ২০২১
করোনা আক্রান্ত খালেদা রব্বানি হাসপাতালে ভর্তি
সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য বেগম খালেদা রব্বানি করোনা আক্রান্ত হয়েছেন। সত্তোরোর্ধ্ব বর্ষীয়ান এই বিএনপি নেত্রীকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আজ বুধবার ভর্তি করা হয়েছে। তাকে সেখানে অক্সিজেনসহ করোনার অন্যান্য চিকিৎসা দেয়া হচ্ছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) আইনিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বেগম খালেদা রব্বানির ছেলের বউ তাহমিনা সাদেক আইনিউজকে বলেন, খালেদা রব্বানির শ্বাসকষ্ট আছে, সর্দি-জ্বরও আছে। তবে অবস্থা ততটা গুরুতর নয়। হাসপাতালের আইসিইউ বেডে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় খালেদা রব্বানিকে স্থানান্তরের চেষ্টা চলছে বলে জানান তাহমিনা সাদেক।
তবে ঢাকায় কোনো হাসপাতালে বেড খালি পাওয়া যাচ্ছে না। কোথাও আইসিইউ বেড খালি নেই। জেলা বিএনপি ও বেগম খালেদা রব্বানির পরিবার সূত্রে এমনটাই জানা গেছে।
বেগম খালেদা রব্বানি মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাকালীন নেত্রী। তিনি সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























