মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:২১, ১৪ জুলাই ২০২১
মৌলভীবাজারে সিনোফার্মের টিকা নিলেন আরও ২৩২৩ জন
করোনা ভ্যাকসিনেশন। ফাইল ছবি
করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারে চলছে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ। এই কর্মসূচির আওতায় বুধবার টিকা নিয়েছেন আরও ২ হাজার ৩২৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, বুধবার (১৪ জুলাই) জেলার সকল উপজেলার ১ হাজার ৪৮০ জন পুরুষ এবং ৮৪৩ জন মহিলার শরীরে সিনোফার্মের টিকার প্রয়োগ করা হয়েছে।
উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সদরে ৩২২ জন, রাজনগরে ২৭৮জন, কুলাউড়ায় ২৯২ জন, বড়লেখায় ২০৫ জন, কমলগঞ্জে ৩০৪ জন এবং শ্রীমঙ্গলে টিকা নিয়েছেন ৩৮৪ জন ।
গত সোমবার (১২ জুলাই) থেকে মৌলভীবাজারে দ্বিতীয় ধাপে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। তিনদিনে জেলায় সিনোফার্ম টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৮ জনে।
যাদের মধ্যে সদরে ১৯৪৬ জন, রাজনগরে ৫৮২ জন, কুলাউড়ায় ৮১২ জন, বড়লেখায় ৩৯৫ জন, কমলগঞ্জে ৯৫২ জন এবং শ্রীমঙ্গলে টিকা নিয়েছেন ৫৩৮ জন।
উল্লেখ্য, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিনোফার্মের অধীন বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস উদ্ভাবিত ‘বিবিআইবিপিকরভি’ করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























