ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৫, ১৪ জুলাই ২০২১
আপডেট: ২৩:২০, ১৪ জুলাই ২০২১

কঠোর লকডাউনের শেষ দিনে মৌলভীবাজারে ৭১ মামলায় জরিমানা

কঠোর লকডাউনের টানা ১৪তম দিন অর্থাৎ শেষ দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারে ৭১ টি মামলায় জরিমানা করা হয়েছে। 

বুধবার (১৪ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৬টা সকল উপজেলায় অভিযান পরিচালনা করে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। এসময় সাময়িকভাবে আটক করা হয় ৯ জনকে। 

দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণ ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

মৌলভীবাজারের সর্বশেষ করোনা পরিস্থিতি

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।  ফলে মোট শনাক্তকারী ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৫০ জন। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, মঙ্গলবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩০ দশমিক ৬ শতাংশ। 

২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনা সংক্রমিত হয়েছেন মারা গেছেন ২ জন। জেলায় এনিয়ে ৪২ জনের মৃত্যু হলো। একই সময় সুস্থ হয়েছেন ২৭ জন করোনা রোগী। এনিয়ে জেলায় করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৭২ জন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়