ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৬, ১৫ জুলাই ২০২১
আপডেট: ১৫:৩৯, ১৫ জুলাই ২০২১

মৌলভীবাজারে পথশিশু ও হতদরিদ্রদের খাবার দিলো ডি এন্ড জি ক্লাব

মৌলভীবাজারে পথশিশু ও হতদরিদ্র কর্মহীন দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন ডি এন্ড জি ক্লাব । এতে  প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান। 

বুধবার (১৪ জুলাই) দুপুরে শহরের মেয়র চত্ত্বরে করোনায় অসহায় হয়ে পড়া কর্মহীন মানুষ ও পথশিশুদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এসেছে মৌলভীবাজারের সামাজিক সংগঠন ডি এন্ড জি ক্লাব। এই খাবার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর সৈয়দ সেলিম হক, নাজমা আক্তার, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসাইন চৌধুরী আমীন, সংগঠনের চেয়ারম্যান রজত কান্তি দেব প্রমুখ।   

সাড়ে চারশ' প্যাকেট রান্না করা খাবার ক্ষুধার্ত মানুষ ও পথশিশুদের হাতে তুলে দেন অতিথি ও সামাজিক সংগঠন ডি এন্ড জি ক্লাব এর কর্মীরা।  

এ সময় সংগঠনের চেয়ারম্যান রজত কান্তি দেব বলেন, ডি এন্ড জি ক্লাব একটি সামাজিক সংগঠন। স্বেচ্ছাসেবী, সমাজের কল্যাণকর ও জনহিতকর কাজ করে থাকে এ সংগঠন। পথশিশু ও হতদরিদ্র কর্মহীন দুস্থ মানুষদের খাবার দেয়ার লক্ষ্যে এই আয়োজন। এতে করোনাকালে সামান্য হলেও উপকৃত হবে পথশিশুসহ অসহায়-হতদরিদ্র মানুষ। মানবসেবায় এ ধরনের কল্যাণকর কাজ আগামীতে সংগঠনের পক্ষ থেকে আরও বাড়ানোর আশা প্রকাশ করেন তিনি।  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়