ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৪, ১৫ জুলাই ২০২১
আপডেট: ২২:৩৬, ১৫ জুলাই ২০২১

লকডাউন শিথিলের পর কমলগঞ্জে বাজার করতে এসে মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে মাছ কিনতে গিয়ে অসাবধানবশত পা পিছলে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুল হক (৬০)। তিনি উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের দক্ষিণ কামদপুর  গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় শমশেরনগর বাজারের মাছ বাজারে এ ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, লকডাউন শিথিলের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্ত্রী রেবা বেগমকে সাথে নিয়ে মাছ কিনতে বাজারে আসেন আব্দুল হক। সেখানে মাছ কেনার সময় হঠাৎ অসাবধানবশত পা পিছলে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

শমশেরনগর বাজার বণিক কল্যান সমিতির সভাপতি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীর সাথে মাছ কিনতে এসে পা পিছলে গিয়ে পড়ে আব্দুল হকের মৃত্যু হয়।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়