ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:৩০, ১৬ জুলাই ২০২১
আপডেট: ১২:৩০, ১৬ জুলাই ২০২১

মৌলভীবাজার থামছে না করোনা সংক্রমণ, সর্বশেষ আক্রান্ত ১১৩ জন

মৌলভীবাজারে থামছে না করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। জেলার প্রতিটি উপজেলাতেই করোনার প্রাদুর্ভাব লক্ষণীয়। প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪ শতাংশ। গতকাল এই হার ৪৬ দশমিক ২ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় ৪৬ জন সুস্থ হলেও মৃত্যুবরণ করেননি কেউ।

নতুন শনাক্ত ১১৩ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৭৩ জন, রাজনগরে ৪ জন, কমলগঞ্জে ৭ জন, বড়লেখায় ২৪ জন, কুলাউড়ায় ৫ জন রয়েছেন। শ্রীমঙ্গল ও জুড়ীতে নতুন আক্রান্তের সংখ্যা শুন্য। এ নিয়ে জেলায় ৪ হাজার ৫৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে সুস্থ হওয়া ৪৬ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১১ জন, জুড়ীর ১০ জন, শ্রীমঙ্গলের ১ জন, বড়লেখায় ২২ জন, কুলাউড়ায় ২ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৯ জনে। 

জেলায় এখন পর্যন্ত ৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৩ জন রয়েছেন।

এদিকে সারাদেশে বৃহস্পতিবার (১৫ জুলাই) আপডেট অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ২৭৮ জনে। একই সময়ে শনাক্ত করা হয়েছে ১২ হাজার ২৩৬ জন করোনা রোগীকে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়