ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫০, ১৬ জুলাই ২০২১
আপডেট: ১১:০২, ১৬ জুলাই ২০২১

শতাধিক টমটম চালক পেলেন প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার

গ্যাসচালিত অটোরিকশা (টমটম) চালক ছাতির মিয়া। পর্যটন জেলা শহর মৌলভীবাজারে তিনি টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু করোনাকালে বেকার হয়ে পড়েছিলেন। স্ত্রী, ছেলেমেয়ে নিয়ে সংসার চালানো ছিল কঠিন। একবেলা ভাত যোগাড় করাই ছিল তাঁর জন্য দুঃসাধ্য ব্যাপার। সেই ছাতির মিয়া পেলেন ‘প্রধানমন্ত্রীর উপহার’ খাদ্য সহায়তা।

ছাতির মিয়ার মতো করোনাকালে কর্মহীন হয়ে পড়া শতাধিক টমটম চালক পেয়েছেন প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার।   

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

এ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জুলাই) মৌলভীবাজার পৌরসভা এলাকার ৫০০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগী হিসেবে ছিলেন টমটম চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার দরিদ্র মানুষজন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল  ১০ কেজি পরিমাণ চাল এবং ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।

ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়