মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:১১, ১৯ জুলাই ২০২১
মৌলভীবাজার পৌর বিএনপি নেতা হারুনুর রশিদের মৃত্যুতে দোয়া মাহফিল
মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক শেখ হারুনুর রশিদ হারুনের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির আয়োজনে শুক্রবার (১৬ জুলাই) শহরের শমসের নগর রোডের বায়তুর রাব আল রব্বানি জামে মসজিদ এবং শ্যামলী রোডের বায়তুস শরীফ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া ও মিলাদ পড়ান ইমাম ও খতিব মাওলানা মো. মোস্তাফিজুর রহমান বকুল।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহবুব ইজদানী ইমরান, সাবেক যুগ্ম-আহ্বায়ক আনিসুজ্জামান বায়েস (কাউন্সিল), সাবেক সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান। একইসাথে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুর রহমান, সহ সভাপতি সুফি মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান দুলাল।
এছাড়াও স্থানীয় বাসিন্দা আব্দুল খালিক মাস্টাড়, সাজ্জাদুর রহমান, আজির উদ্দীন, কামাল উদ্দীন চৌধুরী, খালেদুর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান বাদশা, মো. মোশাহিদ মিয়া, মো. মাহবুবুর রশীদ চৌধুরী হিমুসহ পৌর বিএনপির ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়াও অসুস্থ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দসহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। মৃত্যুবরণ করা সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























