বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ০৯:০৩, ১৭ জুলাই ২০২১
বড়লেখায় স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার
পিচঢালা সড়ক। দুই পাশে গাছের সারি। এই সড়কের দুইপাশে গজিয়ে ওঠা ঝোপঝাড়গুলো কয়েকজন যুবক মিলে দা দিয়ে কেটে পরিস্কার করছিলেন। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বড়লেখায় গ্রামতলা এলাকায় এই দৃশ্য দেখা গেল।
স্থানীয় স্বেচ্ছসেবী সংগঠন গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের সদস্যরা মৌলভীবাজারের বড়লেখা-শাহবাজপুর এলজিইডি সড়কের গ্রামতলা জাগিয়ারপুল থেকে গ্রামতলা জামে মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা পরিষ্কার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা-শাহবাজপুর এলজিইডি সড়ক দিয়ে প্রতিদিন তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ বড়লেখা শহরে আসা-যাওয়া করেন। পাশাপাশি শত শত যানবাহনও চলাচল করে। এই সড়কের দুইপাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো রয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কের দুইপাশে ঝোপঝাড় জন্মেছে। দীর্ঘদিন ঝোপঝাড়গুলো পরিষ্কার করা হয়নি। ফলে সড়কের দ্ইুপাশ কিছুটা সঙ্কুচিত হয়ে পড়ে। যার কারণে পাশাপাশি বড় যানবাহন চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হতো চালকদের। পাশাপাশি পথচারীরাও পড়তেন বিপাকে। এই কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটতো।
সম্প্রতি স্থানীয় স্বেচ্ছসেবী সংগঠন গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের সদস্যরা সড়কের দুইপাশের ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেন। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে তারা সড়কের দুইপাশের ঝোপঝাড় পরিস্কার কার্যক্রম শুরু করেন।

এই কাজে অংশ নেন গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের উপদেষ্টা স্পেন প্রবাসী কয়েছুর রহমান, সদস্য ফ্রান্স প্রবাসী আহমেদ জালাল, ক্লাবের সাবেক সভাপতি দুলাল আহমদ, কাতার প্রবাসী আতিকুর রহমান, ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম আনু, সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সদস্য আবু তাহের সজিব, সামছুল ইসলাম, সামাদ আহমদ, মিজানুর রহমান, সুমন আহমদ, কামরুল ইসলাম, শিপু আহমদ, মাছুম আহমদ, শাহিন আহমদ, হালিম উদ্দিন,মঈন উদ্দিন প্রমুখ।
গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম আনু ও সাধারণ সম্পাদক আহমেদ নোমান বলেন, বড়লেখা-শাহবাজপুর সড়কটি জনগুরুত্বর্পূণ। প্রতিদিনি তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ বড়লেখা শহরে আসা-যাওয়া করেন। সড়কটির দুইপাশে দীর্ঘদিন ধরে ঝোপঝাড় জন্মেছে। সেগুলো কেউ পরিস্কার করেনি। যার কারণে বড় দুটি গাড়ি একসাথে চলতে গেলে সমস্যায় পড়তে হয়। এছাড়া গাড়ি এলে সড়কের কিছু এলাকায় দাঁড়ানোর মতোও জায়গা ছিল না। এসব কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। এসব কথা ভেবে আমাদের ক্লাবের সদস্যদের নিয়ে সড়কটির দুইপাশ পরিষ্কার করেছি। আজ এক কিলোমিটার জায়গা পরিস্কার করেছি। ধারাবাহিকভাবে পুরো সড়কটি পরিষ্কারের পরিকল্পনাও রয়েছে।
দক্ষিণ শাহবাজপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য বেলাল আহমদ বলেন, গ্রামতলা নাইট রাইডার্স ক্রিকেট ক্লাবের সদস্যরা খেলাধুলার পাশাপাশি এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছে। আজকে তারা বড়লেখা-শাহবাজপুর সড়কের এক কিলোমিটার এলাকা পরিষ্কার করেছে। তাদের কাজগুলো প্রসংশনীয়।
আইনিউজ/এ.জে. লাভলু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























