ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ১৬ জুলাই ২০২১
আপডেট: ০০:০৮, ১৯ জুলাই ২০২১

করোনা আক্রান্ত বিএনপি নেতা নাসের রহমান ও খালেদা রাব্বানীর জন্য দোয়া

করোনায় আক্রান্ত মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বেগম খালেদা রব্বানীসহ দেশে বিদেশে অবস্থান করা সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও মাহফিলে করোনায় আক্রান্ত এম নাসের রহমানের সহধর্মিনী ও জেলা বিএনপির সহ সভাপতি রেজিনা নাসের, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস এবং সকল করোনায় আক্রান্তের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। একইসাথে পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক শেখ হারুনুর রশিদ হারুনের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়াও করা হয়।

পৌর বিএনপির আয়োজনে শুক্রবার (১৬ জুলাই) শহরের শমসের নগর রোডের বায়তুর রাব আল রব্বানি জামে মসজিদ এবং শ্যামলী রোডের বায়তুস শরীফ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া ও মিলাদ পড়ান ইমাম ও খতিব মাওলানা মো. মোস্তাফিজুর রহমান বকুল।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহবুব ইজদানী ইমরান, সাবেক যুগ্ম-আহ্বায়ক আনিসুজ্জামান বায়েস (কাউন্সিল), সাবেক সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান। একইসাথে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুর রহমান, সহ সভাপতি সুফি মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান দুলাল।

এছাড়াও স্থানীয় বাসিন্দা আব্দুল খালিক মাস্টার, সাজ্জাদুর রহমান, আজির উদ্দীন, কামাল উদ্দীন চৌধুরী, খালেদুর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান বাদশা, মো. মোশাহিদ মিয়া, মো. মাহবুবুর রশীদ চৌধুরী হিমুসহ পৌর বিএনপির ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়াও অসুস্থ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দসহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। মৃত্যুবরণ করা সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়