কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৩:০০, ১৭ জুলাই ২০২১
করোনায় বিয়ের পিঁড়িতে বসা হলো না রিয়াদের
করোনায় মৃত আরিফুল ইসলাম রিয়াদের শেষকৃত্য। ছবি: প্রতিনিধি
মাসখানেকের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী এক কনের সাথে বিয়ে হওয়ার কথা ছিলো মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজারের বাসিন্দা আরিফুল ইসলাম রিয়াদ (৩৯) নামে এক যুবকের। সেজন্য প্রস্তুতিও চলছিলো। কিন্ত অতিমারী করোনার ছোবলে বিয়ের পিঁড়িতে বসা হলোনা তাঁর।
করোনায় আক্রান্ত হয়ে ১০ দিন হাসপাতালে চিকিসাৎধীন অবস্থায় লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন রিয়াদ। শুক্রবার (১৬ জুলাই) সাড়ে ৯টার দিকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
দুপুর আড়াইটার দিকে স্বেচ্ছাসেবী কোভিড-১৯ টিম তাঁর লাশ দাফন সম্পন্ন করেন। রিয়াদ উপজেলার ব্রাহ্মণবাজারের মনোহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
কোভিড-১৯ টিমের সমন্বয়ক ইকবাল হোসেন সুমন ও রিয়াদের স্বজনদের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী এক কনের সাথে বিয়ে ঠিক হয় রিয়াদের। মাসখানেক মধ্যে কনে দেশে আসার পর বিয়ে হওয়ার কথা ছিলো তাঁর।
গত ৭ জুলাই রিয়াদের করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৮ জুলাই) সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রিয়াদকে। গত তিনদিন ধরে রিয়াদের অবস্থার আরো অবনতি ঘটে। তখন হাসপতালের করোনা ইউনিটের লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে। শুক্রবার (১৬ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আকতার জানান, সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুলাউড়ার ব্রাহ্মনবাজারে মনোহরপুর গ্রামের বাসিন্দা রিয়াদ মারা গেছেন। খবর পেয়ে স্বেচ্ছাসেবী কোভিড ১৯ টিমের সদস্যদের দিয়ে তাঁর লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
আইনিউজ/এস আলম সুমন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























