ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৬, ১৭ জুলাই ২০২১
আপডেট: ০০:০৪, ১৮ জুলাই ২০২১

ত্রাণের অধিক চাল নিতে মৌলভীবাজার পৌরসভার কার্ড জালিয়াতি

জাল কার্ডধারী জয়নাল আবেদিন কর্নেল ও রুজেল মিয়া

জাল কার্ডধারী জয়নাল আবেদিন কর্নেল ও রুজেল মিয়া

ত্রাণের চালের জন্য মৌলভীবাজার পৌরসভার কার্ড জালিয়াতি করলেন ‘কর্নেল’, পুরো নাম জয়নাল আবেদিন কর্নেল। ধরা খেয়ে অনুশোচনার যেন শেষ নেই। 

কর্নেল বলেন, ‘পৌরসভা থেকে কার্ড পেয়েছিলাম একটা। কিন্তু আমাকে অধিক চাল নেওয়ার লোভ পেয়ে বসেছিল।’

কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু জানান, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৮ হাজার ৪০০ মানুষকে ১০ কেজি করে বিতরণের জন্য মৌলভীবাজার পৌরসভাকে চাল দেয়া হয়। বরাবরের মতোই মৌলভীবাজার পৌরসভা চাল বিতরণের উদ্যোগ নেয়। দুইদিনব্যাপী চাল বিতরণের প্রথমদিন শনিবার (১৭ জুলাই) সকাল থেকে মেয়র মো. ফজলুর রহমানের তত্ত্বাবধানে তা বিতরণ করা হয়। 

বিতরণের শৃঙ্খলার জন্য সুবিধবাভোগীদের মধ্যে আগে থেকে পৌর মেয়রের স্বাক্ষর সম্বলিত ভিজিএফ কার্ড দেয়া হয়। কার্ড অনুযায়ী দিনভর চলে চাল বিতরণ।

কিন্তু দুপুরের পর হঠাৎ ধরা পড়ে জাল কার্ডধারী। আটক করা হয় জয়নাল আবেদিন কর্নেল এবং রুজেল মিয়া নামে দুই ভাইকে।

পৌরসভার কাউন্সিলর আসাদ হোসেন মক্কু জানান, দীর্ঘ জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ২৬টি জাল ভিজিএফ কার্ড উদ্ধার করা হয়। সাথে একটি অরিজিনেল কার্ডও পাওয়া যায়। এছাড়া ৮০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।  তবে ২০ কেজি চাউল পাওয়া যায়নি।

ফটোস্ট্যাটের দোকান থেকে কালার ফটোস্ট্যাট করে নেয় প্রতারক কর্নেল। 

আর কোনদিন এরকম প্রতারণা করবেনা মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান কাউন্সিলর আসাদ হোসেন মক্কু।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়