শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১১:৫৪, ১৮ জুলাই ২০২১
মৃত্যুর আগে হত্যাকারীর নাম বলে গেলেন শ্রীমঙ্গলের যুবক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক মৃত্যুর ঠিক আগ-মুহূর্তে তার নাম মো. শরীফ বলে জানিয়েছেন।
শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টায় শহরের কলেজ রোডে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীফ উপজেলার শাহজী বাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শ্রীমঙ্গল কলেজ রোড প্রেসক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিলেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তিনি জানান, শান্তিবাগ এলাকার জনৈক সজীব নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছেন।
এসময় তিনি তার ঠিকানা শহরতলীর শাহজিবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান। মৃত্যুর আগে দেওয়া শরীফের জবানবন্দি রেকর্ড করেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। অবস্থা আশঙ্কাজনক দেখে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরই শরীফ মারা যান।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন খুনিকে ধরতে অভিযান চলছে।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























