ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:২০, ১৮ জুলাই ২০২১
আপডেট: ১১:৪০, ১৮ জুলাই ২০২১

মৌলভীবাজারে একদিনে ১৮৮ জনের করোনা শনাক্তের রেকর্ড

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার সর্বশেষ ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। এবার জেলায় একদিনে শনাক্ত হয়েছেন ১৮৮ জন। 

রোববার (১৮ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৬ শতাংশ। গতকাল এই হার ৫০ দশমিক ৪ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ অনেকটাই কমেছে। ২৪ ঘণ্টায় জেলায় ৯ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ। 

নতুন শনাক্ত ১৮৮  জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৭৯ জন, রাজনগরে ১৩ জন, কমলগঞ্জে ৮ জন, কুলাউড়ায় ৩১ জন, শ্রীমঙ্গলে ১৩ জন, বড়লেখায়, ২২ জন, জুড়ীতে ২২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৩০২ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে সুস্থ হওয়া ৯ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের শ্রীমঙ্গলের ৪ জন ও কমলগঞ্জের ৫ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২০ জনে। 

জেলায় এখন পর্যন্ত ৪৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৪ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়