কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১১:২১, ১৮ জুলাই ২০২১
কুলাউড়ার টিলাগাঁওয়ে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি
ডাকাতদলের তাণ্ডবে ভুক্তভোগীদের ঘর।
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশধারী ডাকাতদল ওই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ২টার সময় টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামে লালবাগে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টায় ১০-১২ জনের একটি ডাকাত দল আশ্রয়গ্রামের ইয়াকুব আলীখানের বাড়ীতে ঘরের কলাপসেবল গেটের তালা ভেঙ্গে প্রথমে ঢুকে। তারপর ঘরের দরজা ভেঙ্গে ঢুকে ওই বাড়ির সদস্যদের একটি কক্ষে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
ডাকাতদলের অধিকাংশই মুখোশধারী ছিল বলে জানান ইয়াকুব আলী খানের ছেলে ইকরাম আলী খান। এসময় ডাকাতরা আলমারী ও শোকেসের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকা, মোবাইল ফোন এবং ২০ ভরি স্বর্ণালংকার নেয়। ডাকাতদলের সাথে রামদা, পিস্তলসহ দেশীয় অস্ত্র ছিল। ডাকাতদলের অধিকাংশ মুখোশধারী হলেও তাদের ভাষা ছিল আঞ্চলিক। তারা আশপাশ এলাকার হতে পারে বলে সন্দেহ করছেন ভুক্তভোগীরা। ডাকাতরা নগদ টাকাসহ ১৫ লক্ষ টাকার মালামাল লুট করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে শুক্রবার (১৬ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ও ওসি (তদন্ত) আমিনুল ইসলাম প্রমুখ।
ওসি বিনয় ভূষণ রায় ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আইনিউজ/এস আলম সুমন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























