মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:২৫, ১৮ জুলাই ২০২১
শ্রমজীবীদের জন্য করোনা ভ্যাকসিন নিবন্ধন সহায়তা ছাত্র ইউনিয়নের
করোনা টিকার নিবন্ধনে শ্রমজীবী মানুষজনকে আগ্রহী ও সচেতন করতে ছাত্র ইউনিয়ন অস্থায়ী বুথ করে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনে অর্ধ শতাধিক লোকের নিবন্ধন করা হয়।
রোববার (১৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের ফরেস্ট অফিস রোডে এই কার্যক্রম চালানো হয়। নিবন্ধন কার্যক্রমের পাশাপাশি করোনার টিকা নিতে শ্রমজীবী ও সাধারণ মানুষজনের মধ্যে চালানো হয় প্রচারণা। আজ থেকে শুরু হয়ে প্রতিদিন সকাল থেকে বিকেলে পর্যন্ত চলবে এ কার্যক্রম।
সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টার এই কার্যক্রমে আশেপাশের নদী পাড়ের লোক, বস্তিবাসী সহ ৫৩ জন মানুষের টিকার নিবন্ধন করা হয়।
শ্রমজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে করোনা টিকার নিবন্ধন কার্যক্রমে অংশ নেওয়ার লক্ষ্যে ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম করেছে। পর্যায়ক্রমে পুরো জেলায় এ কার্যক্রম পরিচালনার কথা জানান সংগঠনের সদস্যরা। নিবন্ধন বুথ পরিচালনায় ছিলেন ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার এর জেলা ও শহর কমিটির নেতৃবৃন্দ । সভাপতি পিনাক দেব, সহ সভাপতি তপন দেবনাথ, শহর শাখা কমিটির সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ শর্মা, কোষাধ্যক্ষ সৈকত চন্দ্র দাস এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
ছাত্র ইউনিয়ন সভাপতি পিনাক দেব জানান, করোনা মহামারির শুরু থেকে হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী নিয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছিল ছাত্র ইউনিয়ন। এবার শ্রমজীবীদের করোনা ভ্যাকসিন নিবন্ধনে সহায়তায় সংগঠনটি এ কার্যক্রম শুরু করেছে। একদিকে করোনা মোকাবিলায় নানা রকম স্বাস্থ্য সচেতনতা প্রচারের পাশাপাশি নিবন্ধন করতে কী কী প্রয়োজন, কীভাবে করা যায় এবং এ প্রক্রিয়ায় কোনো রকম অর্থ খরচ হয় না, এ বিষয়টি প্রচার করা হচ্ছে এবং উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে টিকার আওতায় আনার দাবী জানান।
তিনি বলেন শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষকে টিকার আওতায় আনার জন্য সরকারকে বিশেষ ভূমিকা পালনের দাবি জানাচ্ছি।
মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন কান্তি দাশ বলেন - সমাজের সর্বস্তরের মানুষকে টিকার আওতায় আনতে হবে। তাই আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নিজেদের দায়িত্ব হিসেবেই শ্রমজীবী, নিম্নবিত্তের করোনা টিকার নিবন্ধনের উদ্যোগ নিয়েছি। শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষকে টিকার আওতায় আনার জন্য সরকারকে বিশেষ ভূমিকা পালনের দাবি জানাচ্ছি।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























