কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ০০:৪১, ১৯ জুলাই ২০২১
কমলগঞ্জ পৌরসভার ৩ হাজার ৮১ পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে পৌর এলাকার অসহায় ও দুঃস্থ ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।
এ সময় কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, মো.আহাদুর রহমান বুলু, মহিলা কাউন্সিলর আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























