ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ১৮ জুলাই ২০২১
আপডেট: ০০:৩০, ১৯ জুলাই ২০২১

সুবিধাবঞ্চিত শিশুরা ঈদে পেলো নতুন জামা

নতুন জামা পেয়ে উল্লসিত সুবিধাবঞ্চিত শিশুরা, পেছনে সংগঠনের সদস্যরা।

নতুন জামা পেয়ে উল্লসিত সুবিধাবঞ্চিত শিশুরা, পেছনে সংগঠনের সদস্যরা।

মৌলভীবাজার শহরের সুবিধাবঞ্চিত শিশুরা উপহার পেলো ঈদ জামা। উদ্যোক্তা প্রতিষ্ঠান রংধনুর সাতরং-এর আয়োজনে ফ্রী নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত সমাজের অবহেলিত এ শিশুরা।

রোববার (১৮ জুলাই) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্রামে শিশুদের হাতে পোশাক তুলে দেন রংধনু সাতরং এর সদস্যরা। ৪০টি শিশুকে একে একে পোশাক তুলে দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন রংধনু সাতরং এর নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন আহমদ উজ্জল, উপদেষ্টা রুপক কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক জয়শ্রী দেব মৌ, সদস্য মনি আক্তার, তামান্না আক্তার, সোমা চৌধুরী ও সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকবৃন্দরাও।

কোহিনূর, নুরজাহান, কাউছার, ফাতিমারা নিজ পছন্দের পোশাক পেয়ে আনন্দিত। এই শিশুগুলো মূলত চাঁদনীঘাট এলাকায় বস্তিতে থাকে। ঈদের আগ-মূহুর্তে এ পোশাক পেয়ে তারা এবং তাদের অভিভাবকরা আনন্দিত।

রেবেকা বেগম নামের একজন একজন অভিভাবক জানান, আমরা গরিব মানুষ বাচ্চাকাচ্চাদের বিভিন্ন চাওয়া পূরণ করতে পারি না। রংধনুর আপা-ভাইরা আমার বাচ্চাকে ঈদের কাপড় দেওয়ায় খুশি হইছি। এর পাশাপাশি তারা আমার বাচ্চাসহ আরও অনেক বাচ্চাকে তারা লেখাপড়াও করায়।

রংধনুর সাতরং এর সাথে জড়িতরা জানান, এই সংগঠন এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের কাজ করছে। ২০১৮ সাল থেকে পথশিশুদের নিয়ে পরিচালনা করছে 'আলোর সূচনা' বিদ্যালয়। নিয়মিত তাদের ক্লাস করানোর পাশাপাশি দেয়া হয় বিভিন্ন সহায়তা। 

রংধনুর সাতরং এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমদ উজ্জল জানান, পথশিশুদের নিয়ে দীর্ঘদিন থেকে একটা স্কুল আমরা চালাই, স্কুলের নাম "আলোর সূচনা"। সেখানে প্রায় ৫০জন শিশুকে আমরা সেচ্ছায় বিনামূল্যে শিক্ষা দিয়ে যাচ্ছি, তাদের শিক্ষা উপকরণ ও খাদ্য সহায়তাও প্রদান করে থাকি। এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ দ্বিগুণ করে তোলার জন্য স্বাস্থ্য বিধি মেনে আমাদের এ আয়োজন। নতুন পোশাক পেয়ে তারা আনন্দিত, আমাদেরও অনেক ভালো লাগছে।

আইনিউজ/এআর/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়