ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

কামরুল হাসান শাওন, রাজনগর থেকে ফিরে

প্রকাশিত: ১২:৫৮, ১৯ জুলাই ২০২১
আপডেট: ১৩:২৭, ১৯ জুলাই ২০২১

কোরবানির হাটে লাভজনক ঘাসের ব্যবসা

রাজনগরের পশুর হাটে ঘাসের ব্যবসা।

রাজনগরের পশুর হাটে ঘাসের ব্যবসা।

কোরবানির ঈদ উপলক্ষে জমে উঠেছে গো-খাদ্যের মৌসুমি ব্যবসা। পশুর ব্যাপারী ও ক্রেতাদের কাছে এর চাহিদা বেশি। এ কারণে মৌলভীবাজারে এলাকার বিভিন্ন স্থানে গো-খাদ্যের অস্থায়ী বাজার বসেছে। এসব বাজারে বিক্রি হচ্ছে ঘাস ও খড়।

কোরবানির পশুর হাটে গো-খাদ্য হিসাবে ঘাস ও খড় প্রচুর চাহিদা থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাকাচ্ছেন। প্রতি ঘাসের আঁটি ১০ টাকা থেকে ১৫ টাকায় বিক্রয় করছেন।

এমনই একজন ঘাসের মৌসুমী ব্যবসায়ী শফিক মিয়া। হাটে ঘাস বিক্রি করে লাভবান হচ্ছেন। শফিক মিয়াকে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ঐতিহ্যবাহী পশুর হাটে ঘাস বিক্রয় করতে দেখা যায়। আইনিউজের কথা হয় তার সাথে, তিনি বলেন, সারা বছর অন্য কাজ করলেও কোরবানি ঈদ আসলে আমি গরুর ঘাস বিক্রয় করি। ঘাস বিক্রিতে অনেক লাভ আছে। আমি মানুষ দিয়ে হাওর থেকে ঘাস কাটিয়ে আনি, তাদের আঁটিপ্রতি ৮-১০ টাকা দেই। আমি এই আঁটি ১২ টাকা থেকে ১৫ টাকায় বিক্রয় করছি। 

তিনি আরও বলেন, 'অন্যসময় আমি নিজেই ঘাস কেটে বিক্রি করতাম কিন্তু ঈদে চাহিদা বেশি তাই মানুষ দিয়ে ঘাস কাটাচ্ছি। এখন পর্যন্ত ৮ থেকে ৯ হাজার টাকার ঘাস বিক্রি করতে পেরেছি। আশা করছি, রাত পর্যন্ত ২০ হাজার টাকার মত ঘাস বিক্রয় করতে পাবো। আগামীকাল অন্য কোন গরুর বাজারে যাবো। আজ এই বাজার শেষ বাজার তাই গরু বেশি বিক্রয় হচ্ছে।' 

পশুর হাটে এসে ঘাস ক্রেতা সজিব আহমেদ বলেন, আমি এই বাজার থেকে গরু কিনেছি। ঈদের আরও তিনদিন বাকি, কোরবানির গরুকে ঘাস খাওয়াতে হবে। তাই আমি ২০০ টাকার ঘাস কিনলাম। ঘাসগুলো খুব ভালো সতেজ, এই ঘাস শেষ হলে অন্য কোন বাজার থেকে আবার ঘাস কিনবো।

পশুর হাট পরিদর্শন করতে এসে জেলা প্রানিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুস সামাদ আইনিউজ লাইভে এক সাক্ষাতকারে বলেন, মৌলভাবাজার গবাদি পশুর পরিসংখ্যান অনুযায়ী, ৬৮ হাজার ৩১১ টি গরু প্রস্তুত আছে। আমরা চাহিদা নির্ধারণ করেছিলাম ৭৬ হাজারের উপরে। আমি বাজারগুরো দেখছিলাম আমাদের প্রন্তিক খামারিরা যেভাবে অবস্থান করছেন আমাদের বাইরের গরু দরকার নেই। জেলায় অস্থায়ী ২৩ বাজার ও স্থায়ী ২৩ বাজারে গরু কেনাবেচা হচ্ছে।

আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়