মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:০৯, ১৯ জুলাই ২০২১
মৌলভীবাজারে ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার
ঈদকে সামনে রেখে মৌলভীবাজার পৌরসভার সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। পৌরসভার আয়োজনে এসব সহায়তা দেয়া হয়।
সোমবার (১৯ জুলাই) দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের ঈদ উপহার তুলে দেন।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, জেলা জামে মসজিদের ইমাম মোহাম্মদ শামছুল ইসলামসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী ও মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে ২১০ জন ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের ঈদ উপহার দেয়া হয়। প্রত্যেক ইমামকে আর্থিক সহায়তা ৩ হাজার ও মোয়াজ্জিনকে ২ হাজার টাকা দেয়া হয়। এছাড়া সবাইকে সাবান, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে।
প্রধান অতিথি নেছার আহমদ এমপি বলেন, অদৃশ্য করোনাভাইরাসের আক্রমণে সবকিছু স্থবির হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এ পরিস্থিতিতেও সব পেশার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে। আসন্ন ঈদে নির্দিষ্ট স্থানে কোরবানীর পশু জবাই এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতায় ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা চান তিনি।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























