ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ১৯ জুলাই ২০২১
আপডেট: ২০:৪১, ১৯ জুলাই ২০২১

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের তিনজন গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ জুলাই) দিবাগত রাতে কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন থানার উপ পরিদর্শক অপু কুমার দাশ।

তিনি বলেন, ডাকাতি রোধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ও ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে আমিসহ থানা পুলিশ সদস্যরা অভিযান চালাই। অভিযানে উপজেলার হাজীপুরের দক্ষিণ পাবই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল মজিদ (পিচ্চি মজিদ), কমলগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে আব্দুছ ছত্তার রাজু ও কুলাউড়া পৌর শহরের মাগুরার বাসিন্দা মৃত সিদ্দিক মিয়ার ছেলে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।

তাদেরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে সোমবার (১৯ জুলাই) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, গ্রেপ্তারকৃত তিনজন আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলা কুলাউড়া থানায় রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট জারি ছিলো।

আইনিউজ/সাস/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়