মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:০৫, ২০ জুলাই ২০২১
মৌলভীবাজার ঈদগাহে নব্বই কাতারে হবে ঈদের তিন জামাত
ফাইল ছবি
ইসলাম ধর্মাবলম্বী মানুষের পবিত্র ধর্মীয় দিন ঈদুল আজহা আগামীকাল বুধবার (২১ জুলাই)। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ঈদে সরকারি কিছু বিধিনিষেধ থাকবে, তারপরও প্রাণের টানে সারাদেশে প্রস্তুতি হচ্ছে ঈদের।
কড়াকড়ি স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রস্তুতি নিয়েছে মৌলভীবাজার শহরও। ঈদে শহরবাসীর জামাতের জন্য প্রস্তুত হয়েছে জেলার বিখ্যাত টাউন ঈদগাহ প্রাঙ্গন। আগামীকাল ঈদের দিন এখানে তিনটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এছাড়াও এ বছরই প্রথম ঈদে টাউন ঈদগাহে ৯০ টি কাতারে দাঁড়িয়ে জামাতে অংশ নিতে পারবেন মুসল্লীরা।
সাধারণত মৌলভীবাজার টাউন ঈদগাহে ৪৮ কাতারে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। কিন্তু এবার ঈদগাহ প্রাঙ্গণ আরও বর্ধিত করে এটি করা হয়েছে ৯০ কাতার। বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন।
তিনি জানান, পৌর মেয়র মো. ফজলুর রহমানের উদ্যোগে ও মৌলভীবাজারের বিভিন্ন স্থানীয়, প্রবাসী, ব্যবসায়ীদের সহযোগিতায় টাউন ঈদগাহ সংস্কার ও বর্ধিত করা হয়েছে। এর আগে এই ঈদগাহে ৪৮ কাতারে পড়া হতো ঈদের নামাজ। বর্ধিত করায় বেড়েছে আরও ৪২ কাতার। এতে খরচ হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি ৩০ লাখ টাকা। আগের ৪৮ এবং নতুন ৪২ নিয়ে মোট নব্বই কাতারে হবে এবারের ঈদের জামাত।
তিনি আরও বলেন, প্রতি কাতারে স্বাভাবিক সময়ে ১৫০ জন নামাজ পড়তে পারেন। নব্বই কাতারে প্রায় ১৩ হাজার ৫০০ মানুষের ধারণক্ষমতা। অবশ্য, বর্তমান করোনা পরিস্থিতিতে এর অর্ধেক মানুষ নামাজ পড়তে পারবেন।
ঈদগাহে প্রবেশ করতে হলে অবশ্যই প্রত্যেককে মাস্ক পরিধান, নিজস্ব জায়নামাজ ও নামাজের নির্দিষ্ট আসন পরিপূর্ণ হলে পরবর্তী জামাতে অংশ নেয়ার জন্য ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানান পৌর মেয়র মো. ফজলুর রহমান।
মৌলভীবাজার টাউন ঈদগাহে জামাতের সময়সূচি
আগামীকাল বুধবার ঈদুল আজহায় টাউন ঈদগাহ প্রাঙ্গণে হবে ঈদের তিনটি জামাত। সকাল সাড়ে ছয়টায় ঈদের প্রথম জামাত, সাড়ে সাতটায় ঈদের দ্বিতীয় জামাত, সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ঈদের তৃতীয় জামাত।
সকাল সাড়ে ছয়টার প্রথম জামাতে ইমামতি করবেন টাউন দেওয়ানি মসজিদের খতিব ও ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগা জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফেজ মির্জা শামিম আহমদ বেগ।
সকাল সাড়ে সাতটার দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পশ্চিম বাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমান, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব আছাদ উদ্দিন আহমদ চৌধুরী।
সাড়ে আটটার তৃতীয় জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব মুফতি শামছুদোহা, সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন দর্জিমহল জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ হাম্মাদ বিল্লাহ।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























