কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৭:৩৬, ২০ জুলাই ২০২১
কমলগঞ্জে ৪২ মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের ঈদের সম্মানী বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৪২ জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের ঈদুল আজহা উপলক্ষে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জুলাই) বেলা আড়াইটায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জুয়েল আহমেদ।
সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহাদুর রহমান বুলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম এনাম উদ্দিন, কমলগঞ্জ থানা জামে মসজিদের ইমাম আলাউদ্দিন, কমলগঞ্জ সরকারি গন মহাবিদ্যালয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল করিমসহ পৌরসভার ৪২ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগন উপস্থিত ছিলেন।
ভাতা বিতরণ শেষে মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি লাভের জন্য ও মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপিসহ দেশবাসীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
আইনিউজ/রুহুল হৃদয়/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























