নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৭:৩৪, ২০ জুলাই ২০২১
এবার জানা গেলো
মৌলভীবাজার ঈদগাহে হচ্ছেনা ঈদের জামাত
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কোনও ঈদগাহে হবে না ঈদের নামাজ। আগামীকাল বুধবার (২১ জুলাই) ঈদুল আযহা উপলক্ষে টাউন ঈদগাহ প্রস্তুত হলেও সেখানে জামাত হবেনা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে মৌলভীবাজারের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান আইনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেট বিভাগীয় কমিশনারের নির্দেশে মৌলভীবাজারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এ নির্দেশ। ঈদের জামাত ঈদগাহে অনুষ্ঠিত হবে না।
তিনি আরও বলেন, ঈদগাহে না হলেও ঈদের নামাজ আদায় করা যাবে মসজিদ সংলগ্ন খোলা মাঠে। এ বিষয়ে শহরে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
ঈদের নামাজে অবশ্যই প্রত্যেককে মাস্ক পরিধান, নিজস্ব জায়নামাজ ও নামাজের নির্দিষ্ট আসন পরিপূর্ণ হলে পরবর্তী জামাতে অংশ নেয়ার জন্য অনুরোধ জানান পৌর মেয়র মো. ফজলুর রহমান।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























