ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ২১ জুলাই ২০২১
আপডেট: ১৯:২২, ২১ জুলাই ২০২১

মৌলভীবাজারের মসজিদে মসজিদে করোনা থেকে মুক্তির প্রার্থনা

মৌলভীবাজারে বাড়ছে করোনা সংক্রমণ। এক বছরে মারা গেছেন ৫০ জন। আক্রান্ত সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে। এ অবস্থায় গতবারের মতো এবারও ঈদগাহে হয়নি ঈদ-জামাত। মসজিদে মসজিদে করোনা থেকে মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার নামাজ। 

সকল প্রস্তুতি নেওয়ার পরও প্রশাসেনর নির্দেশনা অনুযায়ী মৌলভীবাজারের ঐতিহ্যবাহি টাউন ঈদগাহে ঈদের জামাত বাতিল হয়ে যায়। 

শহরের হযরত শাহ মোস্তফা (র.) দরগাহ মসজিদ, জেলা জামে মসজিদ, দেওয়ানি মসজিদসহ ৪২টি মসজিদে আদায় করা হয় ঈদের নামাজ। 

এছাড়াও সাতটি উপজেলা শহর এবং ৬৭টি ইউনিয়নের ২০১৫টি গ্রামের মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। নামাজ শেষে বিশেষ দোয়ার আল্লাহর কাছে সকলের একটাই প্রার্থনা ছিল, সেটা হলো করোনা থেকে মুক্তি। মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। 

ঈদের নামাজে সরকারি নির্দেশনা ছিল মাস্ক পরে মসজিদে আসা, সামাজিক দূরত্ব মানা। 

এদিকে অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কিমিটির সভাপতি ও  সাবেক চিফ হু্ইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেন। 

তবে জেলা্ প্রশাসক মীর নাহিদ আহসান করোনা পজিটিভ হওয়ায় ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারেননি। 

মৌলভীবাজার শহরের যেসব মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়-

হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) জামে মসজিদ (দরগাহ), টাউন দেওয়ানী জামে মসজিদ, মৌলভীবাজার জেলা জামে মসজিদ (কোর্ট মসজিদ), পশ্চিমবাজার বায়তুল শরীফ জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, বায়তুল মনওয়ার জামে মসজিদ, সুলতানপুর জামে মসজিদ, কাজিরগাঁও জামে মসজিদ, মুসলিম কোয়ার্টার জামে মসজিদ, সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ, বায়তুল আনোয়ার জামে মসজিদ, বিটিসিএল জামে মসজিদ, পশ্চিম ধরকাপন জামে মসজিদ, দারুল উলুম মাদ্রাসা জামে মসজিদ, বায়তুল হাবিব জামে মসজিদ, আয়াতুল্লাহ জামে মসজিদ, পূর্ব বড়হাট জামে মসজিদ, আবু শাহ (রহ.) জামে মসজিদ, জেলা পরিষদ জামে মসজিদ, শেখেরগাঁও শাহী জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, মৌলভীবাজার সদর হাসপাতাল জামে মসজিদ, বায়তুল শরীফ জামে মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, দক্ষিণ কলিমাবাদ জামে মসজিদ, আজাদাবাদ জামে মসজিদ, শেখ কাজিম উদ্দিন দরগা মহল্লা জামে মসজিদ, বনশ্রী জামে মসজিদ, বড়কাপন বায়তুন নূর জামে মসজিদ, শান্তিবাগ জামে মসজিদ, বড়বাড়ি সোনাপুর জামে মসজিদ, গুলবাগ-বেরিরচর জামে মসজিদ, দ্বারক জামে মসজিদ, ধরকাপন জামে মসজিদ, দর্জিরমহল জামে মসজিদ, কাজিরগাঁও মারকাজ জামে মসজিদ, মসজিদে নূর, হাজী নজীব উল্লা জামে মসজিদ, হযরত আবু বক্কর জামে মসজিদ, চুবড়া মহরমাবাদ বায়তুল জান্নাত জামে মসজিদ, বনবীথি বায়তুল ফালাহ জামে মসজিদ, বনবীথি জামে মসজিদ। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়