মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৫৪, ২১ জুলাই ২০২১
সন্ধ্যার মধ্যেই কুরবানির পশুর বর্জ্যমুক্ত মৌলভীবাজার শহর
কুরবানির বর্জ্য অপসারণ কাজ তদারকিতে মেয়র ফজলুর রহমান।
সন্ধ্যার মধ্যেই কুরবানির পশুর বর্জ্যমুক্ত হলো মৌলভীবাজার শহর।
পৌরসভা সূত্রে জানা গেছে, বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৭০ জন পরিচ্ছন্নতা কর্মী শহরের অলিগলি, পাড়া-মহল্লার কুরবানির বর্জ্য অপসারণে নামেন। এতে ব্যবহার করা হয় ১১টি ট্রাক ও পিকআপ। ছিটানো হয় ব্লিচিং পাউডার।
মেয়র ফজলুর রহমানের তত্ত্বাবধানে কুরবানির বর্জ্য অপসারণে মাঠে ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ ও অ্যাডভোকেট পার্থ সারথি পাল। এছাড়াও ছিলেন কনজারভেন্সি ইন্সপেক্টর আব্দুল মতিন, উপ-সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) রণধীর রায় কানু।
টানা ৫ থেকে ৬ ঘন্টার কাজ শেষে সন্ধ্যার মধ্যেই কুরবানির বর্জ্যমুক্ত হয় মৌলভীবাজার শহর।
মেয়র ফজলুর রহমান বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই মৌলভীবাজার শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট ছিলাম। শহরবাসী যেন কুরবানির বর্জ্য এবং দুর্গন্ধে না ভোগেন সেজন্য বিগত বছরগুলোতে চেষ্টা করেছি। কুরবানির বর্জ্যের দুর্গন্ধ কি মানুষ টের পায়নি। এবারও ব্যতিক্রম হয়নি।
একটি পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়তে নাগরিকদেরও সহযোগিতা চান পৌর মেয়র।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























