মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৩৬, ২২ জুলাই ২০২১
মৌলভীবাজারে একদিনে আরও ৩৩ জনের করোনা জয়
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে এ সময় জেলায় কোভিড-১৯ রোগে কেউ আক্রান্ত বা মারা যান নি।
বৃহস্পতিবার (২২ জুলাই) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, বুধবার (২১ জুলাই) করোনা শনাক্তে মৌলভীবাজারের কোনো নমুনা পরীক্ষা হয় নি। তাই এদিন করোনায় আক্রান্ত নতুন রোগী নেই।
তবে একই সময় করোনাকে জয় করেছেন ৩৩ জন। যাদের মধ্যে ৩১ জনই রাজনগর উপজেলার। অপর দুইজন জুড়ী উপজেলার। এনিয়ে জেলায় করোনা থেকে সুস্থ হলেন ৩ হাজার ১৯০ জন।
মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল। সেই থেকে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪১ জন। এদের মধ্যে মারা গেছেন ৫০ জন।
জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ২৫০ জন। যার মধ্যে বাড়িতে ১ হাজার ২২১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৯ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























