মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:৫৬, ২২ জুলাই ২০২১
সাবেক পৌর চেয়ারম্যানদের নামে মৌলভীবাজার পৌরসভার পশু কুরবানি
মৌলভীবাজার পৌরসভার মৃত্যুবরণকারী সাবেক পৌর চেয়ারম্যানদের নামে পশু কুরবানি দিয়েছে মৌলভীবাজার পৌরসভা।
দেশের অন্যতম অগ্রসর ও উন্নত পৌরসভার একটি পর্যটন জেলা শহর মৌলভীবাজার পৌরসভা। ছিমছাম ও পরিস্কার-পরিচ্ছন্নতা এই পৌরসভার অন্যতম দিক।
মেয়র ফজলুর রহমান আইনিউজকে বলেন, মৌলভীবাজার পৌরসভাকে এই পর্যায়ে নিয়ে আসতে যারা অবদান রেখেছেন সেসব পৌর চেয়ারম্যানদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে পশু কুরবানি দেওয়া হয়েছে। তাদের মাগফেরাত কামনায় বিগত বছরের মতো এবারও সুন্দর ও সু-স্বাস্থ্যের অধিকারী একটি বড় ষাঁড় গরু কুরবানি দেওয়া হয়েছে।
মেয়র জানান, ইসলামের রীতি অনুযায়ী কুরবানিতে সাতজনের নাম দেওয়া হয়েছে। তারা হলেন হযরত মোহাম্মদ (স.), মৃত্যুবরণকারী পৌরসভার সাবেক ছয় পৌর চেয়ারম্যান- সৈয়দ সরফরাজ আলী, আব্দুর রাজ্জাক, রশীদ মিয়া, সাজ্জাদুর রহমান পুতুল, মাহমুদুর রহমান ও সৈয়দ মহসিন আলী।
মেয়র বলেন, যারা ঈদের দিন ছুটি না কটিয়ে বর্জ্য অপসারণসহ পৌরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন, সেসব পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























