ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:২৯, ২৩ জুলাই ২০২১
আপডেট: ১০:৫৬, ২৩ জুলাই ২০২১

মৌলভীবাজারে আরও ১০৬ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই দেশে পালিত হয়েছে ইসলাম ধর্মের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদের দিনে করোনার কোনও নমুনা সংগ্রহ করা হয়নি, তাই গত কালকে নতুন করে করোনা শনাক্তের আপডেট জানা যায়নি। জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার সর্বশেষ ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ১০৬ জন। 

শুক্রবার (২৩ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিন সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৯ শতাংশ। এই হার এর আগে ৩৮ দশমিক ৬ শতাংশ ছিলো, সেই তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৬৪৭ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৪৭ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ। 

নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ৩৩ জন, শ্রীমঙ্গলের ১২ জন, কুলাউড়ার ২০ জন, জুড়ীতে ৪ জন, কমলগঞ্জে ১১ জন, বড়লেখায় ২০ জন, কুলাউড়ায় ২২ জন ও রাজনগরে ৪ জন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৬৪৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৪৭ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ২০ জন, বড়লেখার ৭ জন ও কুলাউড়ায় ২০ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৩৭ জনে। 

জেলায় এখন পর্যন্ত ৫০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ২৯ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়