ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৮, ২৩ জুলাই ২০২১
আপডেট: ১৪:৪৯, ২৪ জুলাই ২০২১

মৌলভীবাজার সমিতির উদ্যোগ

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিচ্ছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ

সীমান্ত জেলা মৌলভীবাজারে ক্রমেই করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। ইতোমধ্যেই জেলায় প্রাণ হারিয়েছেন ৫০ জন করোনা আক্রান্ত রোগী। এছাড়াও আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজারের বেশি। এমন অবস্থায় আবারও জেলাবাসী অক্সিজেন সংকট নিরসনে এগিয়ে এসেছে ঢাকাস্থ মৌলভীবাজার সমিতি। তাদের আহ্বানে সাড়া দিয়েছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ।

জানা যায়, ঈদের দিন গত বুধবার (২১ জুলাই) রাতে এ বিষয়ে মৌলভীবাজার সমিতির আয়োজনে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ-এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি তজমুল হোসেন, সাধারণ সম্পাদক  মো জাবেদ উদ্দিন, এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সমাজকর্মী আহমেদ জিলু। মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা'র পক্ষে সংযুক্ত ছিলেন সভাপতি ডা. সৈয়দ মোস্তাক আহমেদ, অন্যতম সহ-সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মো. এলাইচ মিয়া এবং দপ্তর সম্পাদক হাবিবুর রহমান বাবলা।

সভায় মৌলভীবাজার সমিতির আহ্বানে দ্রুত সাড়া দিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় 'মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ'। সভায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ আগামী মাসেই ১৫-২০ টি অক্সিজেন সিলিন্ডার সদর ২৫০ শয্যা হাসপাতালে দেবে বলে ঘোষণা করেছে।

ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির সভাপতি ডা. সৈয়দ মোস্তাক আহমদ বিষয়টি আইনিউজকে নিশ্চিত করে জানান, ঈদের আগে সমিতির পক্ষ থেকে ১২টি এবং জালালাবাদ এসোসিয়েশন ৮ টি, মোট ২০টি অক্সিজেন সিলিন্ডার মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে হস্তান্তর করা হয়। হাসপাতালের পক্ষে এগুলো গ্রহণ করেন সিভিল সাজর্ন ডা. জালাল উদ্দিন চৌধুরী মুর্শেদ। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক বিনেন্দু ভৌমিক, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী ডা. এম এ আহাদসহ আরও অনেকে।

এরই ধারাবাহিকতায় আবারও ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির মাধ্যমে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল পাচ্ছে আরও ১৫ থেকে ২০ টি অক্সিজেন সিলিন্ডার। সমিতির আহ্বানে এ মানবিক সহায়তায় এগিয়ে এসেছে মৌলভীবাজারের যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন 'মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ'।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়