কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২৩:৩৫, ২৩ জুলাই ২০২১
করোনা আক্রান্তদের দেখতে গিয়ে দুর্ঘটনায় কমলগঞ্জের ইউপি চেয়ারম্যান
দুর্ঘটনার শিকার চেয়ারম্যান জুয়েল আহমদকে হাঁটতে সাহায্য করছেন সহকর্মীরা।
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ।
জানা যায়, উপজেলার ৪ নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের সন্নিকটে বসবাসকারি সমাজসেবক শামসুল হক মিন্টু স্বপরিবারে করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত পরিবারটির খোঁজ খবর নেওয়ার জন্য পবিত্র ঈদ উল আযহার আগের রাতে গত ২০ জুলাই শমশেরনগর ইউপি চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল আহমদ কিছু ফলমুল নিয়ে ও কয়েকজন সঙ্গী সহকারে মিন্টুর বাড়িতে যান।
কিন্তু পথিমধ্যে মোটর সাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। এতে তাঁর বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলের হাড্ডি দুই জায়গায় ফেটে গেছে। এমতাবস্থায় রক্তক্ষরণ পা নিয়েও জুয়েল চেয়ারম্যান সেখানে যান এবং পরিবারটির খোঁজ খবর নেন। ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ'র দুর্ঘটনার জন্য ওই পরিবারটির তরফ হতে দু:খ প্রকাশ করা হয়।
করোনা আক্রান্ত সমাজসেবক শামসুল হক মিন্টুর পরিবারকে দেখতে দিয়ে মোটর সাইকেল দুর্ঘটনার শিকার হন জানিয়ে ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, বাম পায়ের বৃদ্ধা আঙগুলের হাড্ডি দুই জায়াগায় ফেটে গেছে ও নখ না থাকায় ব্যান্ডেজ করা যাচ্ছিল না। তবে দুই দিন পর ব্যান্ডেজ করা হয়েছে।
এছাড়া শামসুল হক মিন্টুর শ্যালক ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবিএম আরিফুজ্জামান অপু জানান, তার বোন জামাইয়ের পরিবারের আক্রান্ত সদস্যদের করোনার ভ্যাক্সিন নেওয়া আছে এবং উনারা ভাল আছেন। পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
এদিকে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর আশু সুস্থতার জন্য তার ভক্ত-অনুসারি ও শুভাকাঙ্খিরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























