নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৪:২৬, ২৫ জুলাই ২০২১
করোনায় মৌলভীবাজারে আরও ৩ জনের মৃত্যু
ফাইল ছবি
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার সর্বশেষ ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ৩৩ জন। এছাড়াও মৃত্যুবরণ করেছেন আরও ৩ জন।
রোববার (২৫ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের জেলার ১০২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৫ শতাংশ। এই হার এর আগে ৪৩ দশমিক ৫৯ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ কমেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৭১৪ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৯৮ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও ৩ জন।
নতুন শনাক্ত ৩৩ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ৭ জন, শ্রীমঙ্গলের ৩ জন, কুলাউড়ার ১১ জন, কমলগঞ্জে ৪ জন ও রাজনগরে ৮ জন। জুড়ী ও বড়লেখায় নতুন শনাক্ত নেই। এ নিয়ে জেলায় ৪ হাজার ৭১৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৯৮ জনের মধ্যে জুড়ীর ১২ জন, শ্রীমঙ্গলের ২৫ জন, কমলগঞ্জের ২১ জন, বড়লেখার ৪০ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৬ জনে।
গত একদিনে জেলায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের। তাদের একজন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের, অপর দুইজন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের। এ নিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারে ৫৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৭ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩০ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























