ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:৩১, ২৫ জুলাই ২০২১
আপডেট: ১২:৪৮, ২৫ জুলাই ২০২১

মৌলভীবাজারে নিখোঁজ তরুণ, মনু নদ থেকে লাশ উদ্ধার

নিহত পাবেল হোসেন।

নিহত পাবেল হোসেন।

মৌলভীবাজারের বর্ষিজোড়া থেকে নিখোঁজ হন ১৮ বছরের পাবেল হোসেন। দুইদিন পর মনুনদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

গতকাল শনিবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মনুনদ থেকে লাশ উদ্ধার করা হয়। পাবেল হোসেন মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়া গ্রামের অকিল মিয়ার ছেলে।

পাবেল হোসেনের বন্ধু ওমর ফারুক আইনিউজকে বলেন, পাবেল শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে আমার সাথে দেখা করতে বাড়ি থেকে বের হয়। আমার বাড়ি থেকে তার বাড়ি ৫ মিনিটের দূরত্ব। কিন্তু সে আমার বাড়িতে আসেনি। একটা পর্যায়ে তার পরিবারের লোকজন ও আমরা সকলে মিলে তাকে খোঁজাখুঁজি করি। অনেক খোঁজাখুঁজি  করে সন্ধান না পেয়ে বড় বোন নাছিমা আক্তার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। তার সন্ধানে ফেসবুকে নিখোঁজ বিজ্ঞপ্তি দেই।

গতকাল শনিবার (২৪ জুলাই)  রাতে আমরা খবর পাই মনুনদে একটি লাশ পাওয়া গেছে। আমরা সেখানে গিয়ে দেখি এটা পাবেলেরই লাশ। কিভাবে মারা গেছে জানা যায়নি । 

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিনুল হক বলেন, শনিবার রাতে মনুমুখ ইউনিয়নের মনুনদ থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। পবিবারের লোকজন এটা নিখোঁজ পাবেল হোসেনের লাশ বলে নিশ্চিত করেছেন। মৌলভীজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কিভাবে সে মারা গেছে এখনও বলা যাচ্ছে না। বিষটি তদন্ত করে দেখা হচ্ছে।

আইনিউজ/কেএইচ শাওন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়