ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫১, ২৫ জুলাই ২০২১
আপডেট: ১৩:৫৫, ২৫ জুলাই ২০২১

ভূকশিমইলের সিরাজ উদ্দীন বাদশা মারা গেছেন

মৌলভীবাজারের কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কৃষক বাঁচাও, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ বাদশা মৃত্যুবরণ করেছেন। 

শনিবার (২৪ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে তিনি সিলেটের আল-হারামাইন হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। 

মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ ছাড়াও তিনি ব্যক্তিজীবনে একজন ব্যবসায়ী ও বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য ছিলেন।

জানা যায়, মৌলভীবাজার শহরের সার্কিট হাউস সংলগ্ন বাসায় তার মরদেহ আনা হয়েছে। রোববার (২৫ জুলাই) মৌলভীবাজার শহরের কোর্ট জামে মসজিদে বাদ যোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়াও বাদ আছর ভূকশিমইলে তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাদের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়