ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ২৫ জুলাই ২০২১
আপডেট: ২২:২৫, ২৫ জুলাই ২০২১

কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক ১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে কলোনিতে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। গত শুক্রবার রাতে শমশেরনগর রেলওয়ে কলোনি এলাকায় নিজ বাড়িতে একা পেয়ে এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় কিশোরীর ভাই নাজিম মিযা বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

ভুক্তভোগী ও তার পরিবার জানায়, দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল বখাটে রবিন মিয়া (২৬)। সে রেলওয়ে এলাকায় নাসির মিয়ার ছেলে। ভুক্তভোগীর ভাই নাজিম মিয়া বলেন, ঘটনার সময় আমার মা বাসায় না থাকার সুযোগে বখাটে রবিন মিয়া ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে তার চিৎকারে আমি এগিয়ে গেলে বখাটে রবিন পালিয়ে যায়। 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শাহ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আমি লিখিত অভিযোগ পেয়ে আসামিকে দ্রুত আটক করে কমলগঞ্জ থানায় প্রেরণ করি।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়