নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৩:৩৪, ২৬ জুলাই ২০২১
মৌলভীবাজার সমিতির উদ্যোগে আরও ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও ১টি কনসেনট্রেটর
মৌলভীবাজারে বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ২৫০ শয্যা সদর হাসপাতালসহ জেলার হাসপাতালগুলো। আছে অক্সিজেন সংকটও। এ অবস্থায় অনেকের মতো এগিয়ে এসেছে মৌলভীবাজার সমিতি, ঢাকা।
সমিতির সভাপতি ডা. সৈয়দ মোশতাক আহমদ রোববার (২৫ জুলাই) এক ফেসবুক পোস্টে জানান, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল ও শ্রীমঙ্গলের জন্য আরও ৫০ টি অক্সিজেন সিলিন্ডার যোগাড় হয়েছে। এছাড়া একটি ৯৫% অক্সিজেন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি কনসেনট্রেটর যোগাড় করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, আশা করছি মৌলভীবাজার জেলা সমিতি ৩০০-এর অধিক অক্সিজেন সিলিন্ডার ও ৬ টি কনসেনট্রেটর সংগ্রহের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে। এজন্য সবার সক্রিয় সহযোগিতা চান ডা. সৈয়দ মোশতাক আহমদ।
তিনি জানান, এ বিষয়ে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বিলাত প্রবাসী শ্রীমঙ্গলীদের সাথে প্রায় ১৫ ঘন্টা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। এতে সহযোগিতা করেন মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুরশেদ, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, সমাজহিতৈষী ডা. এম এ আহাদ, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এবং শ্রীমঙ্গলের কাওছার ইকবাল।
ডা. সৈয়দ মোশতাক আহমদ আইনিউজকে জানান, এ বিষয়ে ইতোপূর্বে মৌলিবাজার সমিতির কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গলের জন্য আরো ৫০ টি সিলিন্ডার ও একটি ৯৫% অক্সিজেন উৎপাদন ক্ষমতার একটি কনসেনট্রাটার জোগাড় করা সম্ভব হয়েছে এক দিনেই।
এদিকে শনিবার (২৪ জুলাই) মৌলভীবাজার জেলা সমিতির পক্ষ থেকে non-rebreather mask ও oxy-flow meter-এর প্রথম চালান সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুরশেদ, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিকের কাছে হস্তান্তর করেন ডা. সৈয়দ মোশতাক আহমদ।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























