ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:১২, ২৬ জুলাই ২০২১
আপডেট: ২০:০০, ২৬ জুলাই ২০২১

একদিনে মৌলভীবাজারে আরও ৬২ জন করোনায় আক্রান্ত

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার সর্বশেষ ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ৬২ জন। 

সোমবার (২৬ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের জেলার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৩ শতাংশ। এই হার এর আগে ৩২ দশমিক ৫ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৭৭৬ জন। ২৪ ঘণ্টায় জেলায় ২৮ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ। 

নতুন শনাক্ত ৬২ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১২ জন, জুড়ীর ৮ জন, শ্রীমঙ্গলের ৩ জন, কুলাউড়ার ১৯ জন, কমলগঞ্জে ১ জন, বড়লেখায় ১৪ জন ও রাজনগরে ৫ জন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৭৭৬ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২৮ জনের মধ্যে শ্রীমঙ্গলের ১৮ জন ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ১০ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮৪ জনে। 

এখন পর্যন্ত মৌলভীবাজারে ৫৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৭ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়