মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:০১, ২৬ জুলাই ২০২১
২০ ঘণ্টা ধরে মৌলভীবাজার জেলার গ্যাস-পেট্রোল পাম্পে কার্যক্রম বন্ধ
মৌলভীবাজার জেলার সকল গ্যাস-পেট্রোল পাম্পে ধর্মঘট ডেকে ২০ ঘণ্টা ধরে কার্যক্রম বন্ধ রয়েছে। এতে রোগীবাহী পরিবহনের যাত্রী এবং জরুরি সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের চলাচলকারীরা ভোগান্তিতে পড়েছেন। পুরো জেলাজুড়ে দেখা দিয়েছে অচলাবস্থা। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন গ্যাস-পেট্রোল পাম্পের কর্মচারীরা।
জানা যায়, গতকাল রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল-সিলেট রোডস্থ মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশনে একটি সিএনজিচালিত অটোরিকশাকে গ্যাস দেয়ার অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু ফিলিং স্টেশন কর্মচারীরা বলছেন, সিএনজিতে অসুস্থ গর্ভবতী নারী থাকায় গ্যাস দেয়া হয়েছিল।
আজ সোমবার (২৬ জুলাই) সরেজমিনে মৌলভীবাজারের বিভিন্ন গ্যাস-পেট্রোল পাম্পে ঘুরে দেখা গেছে করুণ চিত্র। জরুরি সেবাদানকারী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, প্রশাসনের গাড়িসহ কোন গাড়িকেই গ্যাস-পেট্রোল দেয়া হচ্ছে না। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
লিংক থ্রি ইন্টারনেটের এক কর্মচারী গাড়িতে গ্যাস নিতে এসে পাচ্ছেন না। কথা হয় আইনিউজের সাথে। তিনি বলেন, লিংক থ্রি ইন্টারনেট সারা মৌলভীবাজারে সার্ভিস দিচ্ছি। আমাদের গাড়িতে গ্যাস দেওয়া হচ্ছে না। গাড়িতে গ্যাস নেই। এখন কোনো জায়গায় সমস্যা দেখা দিলে আমরা সার্ভিস দিতে পারব না।
ইন্টারনেট বন্ধ হয়ে গেলে ব্যাংক, এটিএম বুথ, অফিসসহ সব কিছু বন্ধ হয়ে যাবে। তাই আমাদের গ্যাস দেওয়া উচিত ছিল।
রোগীবাহী সিএনজি চালক পলাশ বলেন, আমি রোগী নিয়ে এসেছি। রোগীর অবস্থা খুব খারাপ। ১৮টা সেলাই দিতে হচ্ছে বাচ্চা মেয়েকে। এখন আমার গাড়িতে গ্যাস নেই। রোগী নিয়ে বাড়িতে যাবো কিভাবে। তাদের অনুরোধ করছি আমাকে গ্যাস দেওয়ার জন্য।
একই সমস্যায় পড়েছেন মৌলভীবাজার পৌরসভার ময়লা সংগ্রহকারী গাড়িগুলো। জানা যায়, অন্যান্য পরিবহনের মতো পৌরসভার গাড়িও ফিরিয়ে দেয়া হচ্ছে। এতে করে শহরের বিভিন্ন স্থান থেকে ময়লা সংগ্রহ করতে পারছেন না পরিচ্ছন্নতাকর্মীরা।
মেসার্স সাজ্জাদুর রহমান সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশন ম্যানেজার জিতেন্দ্র রায় বলেন, গতকালকের ঘটনার পর থেকে ২০ ঘণ্টা গ্যাস দেওয়া হচ্ছে না। অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, প্রশাসনের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে। এখন মৌলভীবাজারের সকল মালিকের সমিতির বৈঠক চলছে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানা যাবে।
আইনিউজ/কেএইচ শাওন/ এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























