মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:২০, ২৬ জুলাই ২০২১
বিধিনিষেধ অমান্য: মৌলভীবাজারে ১৩৮ মামলায় জরিমানা ৭৬ হাজার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ নিশ্চিতে মৌলভীবাজারের সকল উপজেলায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সোমবারও (২৬ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় করায় চলমান বিধিনিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ১৩৮ জনকে মোট ৭৬ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া সাময়িকভাবে আটক করা হয়েছে ৭ জনকে।
সোমবার (২৬ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত একযোগে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এই অর্থদণ্ড করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারগণ (ভূমি) এবং জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসময় তাদের সহযোগিতা করে মৌলভীবাজার জেলা পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























