ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

রাজেশ ভৌমিক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৯:৩৯, ২৭ জুলাই ২০২১
আপডেট: ২০:১৮, ২৭ জুলাই ২০২১

শ্রীমঙ্গলে কঠোর লকডাউন মানাতে প্রবেশমুখে চেকপোস্ট

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। শহরের মুখে রয়েছে চেকপোস্ট।

আজ মঙ্গলবার (২৭জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন।

তবে বিধিনিষেধ মানাতে শহরের প্রবেশমুখে আগের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট রয়েছে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনের পঞ্চমদিনে ৭টি মামলায় ৫ হাজার ১০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, সারা দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাজারের আসা লোকজনদের প্রতি উনি অনুরোধ জানান সবাই যেন মাস্ক পরে বাজারে আসে। মাস্ক অবশ্যই পড়তে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সকলকে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার নির্দেশনা দেন। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়