কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:৩১, ২৭ জুলাই ২০২১
ম্যাজিস্ট্রেট দেখলেই ডাক্তার দেখানো আর ঔষধ কেনার অজুহাত
মৌলভীবাজারের কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে পড়লেই ডাক্তার দেখানো ও ঔষধ কেনার অজুহাত দেখান লকডাউনের বিধি নিষেধ না মেনে ঘর থেকে বাইরে আসা মানুষ।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরের দিকে পৌর শহরের স্টেশন চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এ চিত্রটি দেখা যায়।
ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী দেড় ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও কুলাউড়া থানার পুলিশের একটি দল। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী অযথা ঘোরাফেরার কারন জানতে চাইলে বেশ কয়েকজন পথচারী, মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা চালক ডাক্তারের কাছে রোগী নিয়ে গেছেন, ফার্মেসী থেকে ঔষধ কিনতে হবে এমন উত্তর দেন।
মোটরসাইকেলের লাইসেন্স ও বৈধ কাগজপত্র দেখাতে চাইলেও অনেকেই দেখাতে পারেননি। এতে করে অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী জানান, লকডাউনের বিধি নিষেধ অমান্য করে চলাফেরা করায় ৯টি মামলায় দুই হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি জানান, লোকজন অহেতুক বের হয়ে চলাফেরা করেন। তাঁদেরকে জিজ্ঞেস করলে অনেকেই ঔষধ কেনার ও ডাক্তারের কাছে যাওয়ার অজুহাত দেখান। আমরা যাচাই বাছাই করে জরিমানা আদায় করি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে।
আইনিউজ/এসএএস/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























