ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ২৭ জুলাই ২০২১
আপডেট: ২১:১১, ২৭ জুলাই ২০২১

জুড়ীতে বেড়েই চলছে করোনা সংক্রমণ

মৌলভীবাজার জেলার জুড়ীতে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। উপজেলার গ্রামগঞ্জেও দ্রুত ছড়িয়ে পড়ছে (কোভিড-১৯ ) রোগীর সংখ্যা। প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় উপজেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগ দিনরাত কাজ করে যাচ্ছে।

সর্বশেষ গত (২৬ জুলাই) ২২ জনের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ আসে। এর আগের দিন ২৫ জুলাই ১২ জনের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে। ২৪ জুলাই ৩২ জনের মধ্যে ২১ জনের করোনা পজিটিভ আসে।

স্থানীয়রা বলছেন, এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হলে শিগগিরই করোনার উচ্চঝুঁকিপূর্ণ উপজেলার তালিকায় যুক্ত হবে জুড়ী। বিশেষ করে মৌলভীবাজার জেলায় করোনা শনাক্তের জন্য পিসিআর ল্যাব না থাকায় নমুনা সংগ্রহ করে ফলাফল দিতে অনেক দেরি হচ্ছে। জেলায় পিসিআর ল্যাব না থাকায় সিলেট থেকে করোনা রিপোর্ট আসতে ৫-৭ দিন সময় লাগছে। ফলে করোনা পজিটিভ ব্যক্তি নিজের অজান্তে চারদিকে ঘুরে বেড়ানোর ফলে অন্যকে সহজেই সংক্রমিত করছে।

জানা যায়, উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে জ্বর সর্দি জনিত রোগীর সংখ্যা। অনেকেই দীর্ঘদিন থেকে জ্বরে ভুগলেও ভয়ে করোনা টেস্ট করছেন না। ফলে দিন দিন উপজেলায় করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেলেও অনেকেই ইতিমধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাই উপজেলাবাসীকে এখনই সচেতন করা না হলে পরিস্থিতি আরোও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনার শুরু থেকে ২৬ জুলাই পর্যন্ত উপজেলায় মোট করোনার স্যাম্পল দিয়েছিল ১২৭২ জন এরমধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৭ জন, বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৮১ জন এবং মোট মারা গেছেন ৫ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ বলেন, উপজেলা জুড়ে করোনার সংক্রমণ রোধকল্পে আমরা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতান মহোদয়ের পরামর্শক্রমে দিন-রাত কাজ করে যাচ্ছি। সবাই সচেতন থেকে নিয়মিত সাবান দিয়ে বারবার হাত ধৌত করলে ও মাস্ক ব্যবহার করলে করোনা সংক্রমণ অনেকটাই কমে আসবে।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা সকাল থেকে রাত অবধি মানুষকে সচেতন করতে কাজ করছি।

আইনিউজ/সাইফুল ইসলাম সুমন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়