কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ২৭ জুলাই ২০২১
আপডেট: ২২:১২, ২৭ জুলাই ২০২১
আপডেট: ২২:১২, ২৭ জুলাই ২০২১
কমলগঞ্জে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির সন্নিকটে সড়কে মোড়ে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় নুরুল আমীন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে শরীফপুর ইউনিয়নের কালারার চর গ্রামের হাজী গৌছ আলীর ছেলে।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসা ছাত্র নুরুল আমিন হিরো এসপেন্ডার ১০০ মোটরসাইকেল চালিয়ে আসার সময় বাঁক এলাকায় আকস্মিকভাবে সড়কধারের পাকা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা কবলিত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা তাকে মোটর সাইকেল চালাতে দেয়া ঠিক হয়নি। সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























