রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২৩:০১, ২৭ জুলাই ২০২১
রাজনগরে কাপড় ধুতে নিষেধ দেয়ায় হামলা, নারীসহ আহত ৩
মৌলভীবাজারের রাজনগর এলাকার প্রতিবেশি কাপড় ধুতে নিষেধ দেয়ার ঘটনার জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও তরুণীসহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় রাজনগর থানায় মামলাও হয়েছে।
মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও (পানিসাইল) গ্রামের সিরাজুন বেগম (৪০) বাড়ির পার্শ্ববর্তী মাঝের গাঙে কাপড় ধুতে যান। ফেরার পথে একই এলাকার প্রতিবেশি আছদ্দর আলী (৪৫) এই ঘাটে কাপড় ধুতে নিষেধ করেন।
এনিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আছদ্দর আলীসহ তার স্ত্রী ছেলেরা ওই নারীর উপর হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তাদের চিৎকারে ওই নারীর ছেলে ও মেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। এসময় প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন হামলাকারীরা ছিনিয়ে নেয় বলে বলেও অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে গুরুতর আহত সিরাজুন বেগমকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সিরাজুন বেগমের ছেলে নিজাম আহমদ বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ পাল বলেন, আহত নারী এমএজি ওসমানি মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। তার ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামী ধরতে পুলিশ তৎপর রয়েছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























