ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ২৮ জুলাই ২০২১
আপডেট: ১৬:৩৬, ২৮ জুলাই ২০২১

কমলগঞ্জে ঘরের আঙিনায় নারীর মাটিচাপা লাশ, একমাস পর সন্ধান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান। একমাস আগে হঠাৎ করে বাগান থেকে নিখোঁজ হয়ে যান ৪০ বছর বয়সী নারী সুচিত্রা শব্দকর। তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি পাত্রখোলা চা-বাগান বাজারে পরিচ্ছন্নতার কাজ করতেন।

এ অবস্থায় সুচিত্রা শব্দকরের মেয়ে সীমা শব্দকর মা কোথায় ও কিভাবে নিখোঁজ হলো এ নিয়ে বাবা সুবাসকে জেরা শুরু করে। এক পর্যায়ে সুবাস স্বীকার করে, পারিবারিক কলহে রাগের মাথায় কুড়াল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলের সুচিত্রার মৃত্যু হয়েছিল। তখন সে সবার অজান্তে ঘরের আঙিনায় স্ত্রীর লাশ মাটিতে পুঁতে রাখে। ফাঁস হয়ে যায় ঘটনা।

এ স্বীকারোক্তির পর সুবাস পালাতে চাইলে এলাকাবাসী তাকে ধরে একটি গাছের সাথে বেধে রেখে পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে বুধবার (২৮ জুলাই) ছুটে যায় কমলগঞ্জ থানা পুলিশ। বেলা একটার দিকে নিজ ঘরের আঙিনা থেকে মাটিচাপা দেয়া অবস্থায় সুচিত্রা শব্দকর (৪০) নামে ওই নারীর গলিত লাশ উদ্ধার করা হয়। আটক করা হয়েছে ৪৮ বছর বয়সী সুচিত্রা শব্দকরের স্বামী সুবাস বাউরীকে। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুচিত্রা শব্দকর (৪০) নামে নিখোঁজ নারীর লাশ উদ্ধার হয়েছে। ঘাতক স্বামী সুবাসকে আটক করা হয়েছে। সে তার স্ত্রীর সাথে বসে মদ পান করার এক পর্যায়ে রাগের মাথায় কুড়াল দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলার কথা স্বীকার করেছে। পরে সে ঘরের আঙিনায় স্ত্রীর লাশ পুঁতে রাখে বলে জানায়। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি ইয়ারদৌস হাসান।

মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের নির্ভরযোগ্য সব খবর জানতে ভিজিট করুন www.eyenews.news, ভাবনার মুক্ত বাতায়ন।

আইনিউজ/রুহুল ইসলাম হৃদয়/এসডিপি/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়