কামরুল হাসান শাওন
আপডেট: ২২:৩৪, ২৮ জুলাই ২০২১
মৌলভীবাজারে আসলো সিনোফার্মের আরও ২৯ হাজার ৬০০ ডোজ টিকা
চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ২৯ হাজার ৬০০ টিকা এসেছে মৌলভীবাজারে।
বুধবার (২৮ জুলাই) দুপুর ২টায় ফ্রিজার গাড়ি টিকা নিয়ে মৌলভীবাজারে এসে পৌঁছায়। পরে টিকা গ্রহণ কমিটির সদস্যদের নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এই ২৯ হাজার ৬০০ টিকা গ্রহণ করেন।
জানা গেছে, এটি মৌলভীবাজারে সিনোফার্মের টিকার তৃতীয় চালান। এর আগে আরও মৌলভীবাজারে সিনোফার্মের টিকা গ্রহণ করা হয়। এর আগে গত ১১ জুলাই সিনোফার্মের টিকা মৌলভীবাজারে এসেছিলো।
সিভিল সার্জনের অফিস সুত্র জানায়, পূর্বের রেজিস্টার্ড এবং বয়স ৩৫ বছরের উপরে যে কেউ সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিতে পারবেন। এছাড়াও নতুন ভাবে রেজিষ্টেশন করেও প্রথম ডোজ টিকা গ্রহন করা যাবে।
এদিকে মৌলভীবাজারে মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বুধবারের (২৮ জুলাই) আপডেট অনুযায়ী, আগের সব রেকর্ড ভেঙে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২২৫ জন। এর আগে একদিনে এতো শনাক্ত আর দেখেনি মৌলভীবাজার। একইসাথে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ২ জন। বিস্তারিত...
আইনিউজ/কেএইচ শাওন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























