ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০০, ২৯ জুলাই ২০২১
আপডেট: ১৬:১০, ২৯ জুলাই ২০২১

ভ্যাকসিনেশন ও করোনা পরিস্থিতি পরিদর্শনে মাঠে নেছার আহমদ এমপি

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে টিকাদান কার্যক্রম, করোনার নমুনা সংগ্রহসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, সিভিল সার্জন ডা. চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক ও আরএমও ডা. ফয়সল জামান।

হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় করোনা ভ্যাকসিন প্রদান ও নমুনা সংগ্রহ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে বলে জানান সংসদ সদস্য নেছার আহমদ।  

এ সুশৃঙ্খলতা যাতে অব্যাহত থাকে এবং হাসপাতাল যাতে পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেই ব্যাপারে মাননীয় সংসদ সদস্য নির্দেশনা প্রদান করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়