শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২৩:০২, ২৯ জুলাই ২০২১
দুই ঘণ্টার ব্যবধানে করোনা কেড়ে নিলো ভাই-বোনের প্রাণ
বেনু ভট্টাচার্য্য ও শীলা ভট্টাচার্য্য
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। কোনোভাবেই এর সংক্রমণ ও মৃত্যুতে লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই কোনো না কোনো পরিবার হারাচ্ছে স্বজন। এমনকি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বাবা-ছেলে কিংবা স্বামী-স্ত্রী অথবা মা-মেয়েকে কেড়ে নিচ্ছে করোনা।
এবার দুই ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাস কেড়ে নিলো ভাই ও বোনের প্রাণ। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
মৃত ভাই-বোনের নাম বেনু ভট্টাচার্য্য (৬২) ও শীলা ভট্টাচার্য্য (৭০)। তারা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেনু ভট্টাচার্য্য করোনায় আক্রান্ত হয়ে আটদিন আইসিইউতে থেকে চিকিৎসা নিয়ে বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় বাসায় ফিরেন। অপরদিকে শীলা ভট্টাচার্য্য করোনায় উপসর্গ নিযে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
পরে বুধবার রাত দেড়টার দিকে মারা যান শীলা ভট্টাচার্য্য। এর দুই ঘণ্টা পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শীলার ছোট ভাই বেনু ভট্টাচার্য্য।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উপজেলা সৎকার কমিটি স্বাস্থ্যবিধি মেনে শহরের পৌর শশ্মান ঘাটে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























