ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:০০, ৩১ জুলাই ২০২১
আপডেট: ১১:১৪, ৩১ জুলাই ২০২১

মৌলভীবাজারে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬০, নতুন শনাক্ত ৫৫ জন

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৫৫ জন। একইসাথে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও একজন।

শনিবার (৩১ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৬ শতাংশ। এই হার এর একদিন আগে ৪০ দশমিক ৪৯  শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানেই করোনা শনাক্তের হার বেড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৪১৯ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৭৫ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও ১ জন। 

নতুন শনাক্ত ৫৫ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১ জন, জুড়ীর ৮ জন, শ্রীমঙ্গলের ১৫ জন, কমলগঞ্জের ১৪ জন, কুলাউড়ার ১২ জন, রাজনগরের ৫ জন। গত একদিনে বড়লেখায় শনাক্ত নেই। এ নিয়ে জেলায় ৫ হাজার ৪১৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭৫ জনের মধ্যে ২৫০ শয্যা সদর হাসপাতালের ৫ জন, জুড়ীর ১ জন, বড়লেখায় ১৬ জন, কুলাউড়ায় ১ জন ও রাজনগরের ৫২ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৬৪ জনে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে মৃত্যুবরণ করেছেন আরও একজন। তিনি শ্রীমঙ্গলের বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারে মোট ৬০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৩ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়